20কিন্তু হে ইস্রায়েল, স্বামীর প্রতি বিশ্বাসঘাতিনী একজন স্ত্রীর মতো তোমরাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ,” সদাপ্রভু এই কথা বলেন।
21বৃক্ষশূন্য গিরিমালার উপরে কে যেন উচ্চকণ্ঠে কাঁদছে, এই কান্না ও সনির্বন্ধ মিনতি ইস্রায়েল জাতির সন্তানদের। কারণ তারা তাদের পথ কলুষিত করেছে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেছে।
22“আমার অবিশ্বস্ত সন্তানরা, ফিরে এসো; আমি তোমাদের বিপথগামিতার প্রতিকার করব।” “হ্যাঁ, আমরা তোমার কাছে ফিরে আসব, কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
23সত্যিই পাহাড়ের উপরে এবং উপপর্বতসমূহের উপরে কৃত প্রতিমাপূজার উচ্ছৃঙ্খলতা বিভ্রান্তিকর; সত্যিই, আমাদের ঈশ্বর সদাপ্রভুতে ইস্রায়েলের পরিত্রাণ।
24লজ্জাজনক দেবদেবীরা আমাদের যৌবনকাল থেকে গ্রাস করেছে আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল, তাদের গোমেষাদি ও পশুপাল, তাদের পুত্র ও কন্যাদের।