3সেই কারণে বৃষ্টি নিবারিত হয়েছে এবং শেষ বর্ষাও ঝরেনি। তা সত্ত্বেও তোমার চেহারা এক বেশ্যার মতো; লজ্জিত হতে তুমি চাও না।
4তুমি কি আমাকে ডেকে এখন বলবে না, ‘হে আমার বাবা, আমার যৌবনকাল থেকে তুমিই মিত্র?
5তুমি কি সবসময় রেগে থাকবে? তোমার রোষ কি চিরকাল থাকবে?’ তোমার কথা এই ধরনের হলেও, যতরকম দুষ্টতার কাজ তোমার পক্ষে করা সম্ভব সেগুলি সবই তুমি করেছ।”
6রাজা যোশিয়ের রাজত্বকালে, সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল যে কাজ করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেকটি উচ্চ পর্বতের উপরে উঠেছে এবং প্রত্যেকটি সবুজ বৃক্ষের তলায় গিয়েছে এবং সেখানে ব্যভিচার করেছে।
7আমি ভেবেছিলাম, এসব কিছু করার পরে, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে এল না এবং তার অবিশ্বস্ত বোন যিহূদা তা দেখল।