যিরমিয় 3

তুমি কি আমাকে ডেকে এখন বলবে না, ‘হে আমার বাবা, আমার যৌবনকাল থেকে তুমিই মিত্র?

Jeremiah 3:4 (UKJV) Will you not from this time cry unto me, My father, you are the guide of my youth?

2“প্রত্যেকটি বৃক্ষশূন্য পর্বতগুলির দিকে তাকাও। ওখানে কি এমন কোনো স্থান আছে, যেখানে তুমি ধর্ষিতা হওনি? পথের ধারে বসে তুমি প্রেমিকদের জন্য প্রতীক্ষা করতে, যেভাবে মরুপ্রান্তরে কোনো যাযাবর বসে থাকে। তোমার বেশ্যাবৃত্তি ও তোমার দুষ্টতার কারণে, তুমি সমস্ত দেশকে কলুষিত করেছ।

3সেই কারণে বৃষ্টি নিবারিত হয়েছে এবং শেষ বর্ষাও ঝরেনি। তা সত্ত্বেও তোমার চেহারা এক বেশ্যার মতো; লজ্জিত হতে তুমি চাও না।

4তুমি কি আমাকে ডেকে এখন বলবে না, ‘হে আমার বাবা, আমার যৌবনকাল থেকে তুমিই মিত্র?

5তুমি কি সবসময় রেগে থাকবে? তোমার রোষ কি চিরকাল থাকবে?’ তোমার কথা এই ধরনের হলেও, যতরকম দুষ্টতার কাজ তোমার পক্ষে করা সম্ভব সেগুলি সবই তুমি করেছ।”

6রাজা যোশিয়ের রাজত্বকালে, সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল যে কাজ করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেকটি উচ্চ পর্বতের উপরে উঠেছে এবং প্রত্যেকটি সবুজ বৃক্ষের তলায় গিয়েছে এবং সেখানে ব্যভিচার করেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.