1সদাপ্রভু বলেন, “সেই সময়ে আমি হব ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।”
2সদাপ্রভু এই কথা বলেন, “যারা তরোয়ালের আঘাত থেকে রক্ষা পাবে, তারা মরুপ্রান্তরে কৃপা লাভ করবে; আর আমি এসে ইস্রায়েলকে বিশ্রাম দেব।”
3বহুদিন পূর্বে, সদাপ্রভু আমাদের সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন, “আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি; আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি।