18“আমি নিশ্চিতরূপে ইফ্রয়িমের কাতরধ্বনি শুনেছি: ‘কোনো অবাধ্য বাছুরের মতো তুমি আমাকে শাসন করেছ, আর আমি শাস্তি পেয়েছি। আমাকে ফিরাও, তাহলে আমি ফিরে আসব, কারণ তুমিই হলে সদাপ্রভু, আমার ঈশ্বর।
19আমি বিপথগামী হওয়ার পর, আমি অনুতাপ করেছি; আমি সব বুঝতে পারলে আমার বুক চাপড়ালাম। আমি লজ্জিত ও অপমান বোধ করছিলাম কারণ আমি আমার যৌবনের অপমান সহ্য করেছি।’
20ইফ্রয়িম কি আমার প্রিয় পুত্র নয়? সেই বালক কি আমাকে আনন্দ দান করে না? যদিও আমি প্রায়ই তার বিরুদ্ধে কথা বলি, আমি তবুও তাকে এখনও স্মরণ করি। সেই কারণে আমার হৃদয় তার জন্য ব্যাকুল হয়; তার জন্য আমার রয়েছে বিশাল সহানুভূতি,” সদাপ্রভু এই কথা বলেন।
21“তোমরা পথনির্দেশক চিহ্ন স্থাপন করো; পথনির্দেশের ফলকগুলি লাগাও। তোমরা যে রাজপথ ধরে যাবে, সেই পথ স্মরণে রাখো। হে কুমারী-ইস্রায়েল, ফিরে এসো, তোমার নিজের নগরগুলিতে ফিরে এসো।
22বিপথগামী ইস্রায়েল কন্যা, তুমি কত কাল উদ্দেশ্যহীন ঘুরে বেড়াবে? সদাপ্রভু এক নতুন বিষয় পৃথিবীতে সৃষ্টি করবেন, একজন নারী একজন পুরুষকে রক্ষা করবে।”