34কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’ কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত, তারা সবাই আমার পরিচয় পাবে,” সদাপ্রভু এই কথা বলেন। “কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”
35সেই সদাপ্রভু এই কথা বলেন, যিনি দিনের বেলা সূর্যকে আলো দেওয়ার জন্য নিয়োগ করেন, এবং রাতের বেলায় করেন চাঁদ ও নক্ষত্রপুঞ্জকে, যিনি সমুদ্রকে আলোড়িত করলে তার তরঙ্গমালা গর্জন করে— বাহিনীগণের সদাপ্রভু তাঁর নাম:
36“কেবলমাত্র এসব বিধিবিধান যদি আমার দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়,” সদাপ্রভু ঘোষণা করেন, “তাহলে ইস্রায়েলের বংশধরেরাও আমার সামনে আর জাতিরূপে অবশিষ্ট থাকবে না।”
37সদাপ্রভু এই কথা বলেন: “যদি ঊর্ধ্বস্থিত আকাশমণ্ডলের পরিমাপ করা যায় এবং পৃথিবীর ভিত্তিমূলগুলির অনুসন্ধান করা যায়, তাহলেই ইস্রায়েলের বংশধরেরা যা কিছু করেছে, তার জন্য আমি তাদের অগ্রাহ্য করব,” সদাপ্রভু এই কথা বলেন।
38“সেই দিনগুলি আসন্ন,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত আমার জন্য এই নগরটি পুনর্নির্মিত হবে।