2সদাপ্রভু এই কথা বলেন, “যারা তরোয়ালের আঘাত থেকে রক্ষা পাবে, তারা মরুপ্রান্তরে কৃপা লাভ করবে; আর আমি এসে ইস্রায়েলকে বিশ্রাম দেব।”
3বহুদিন পূর্বে, সদাপ্রভু আমাদের সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন, “আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি; আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি।
4আমি তোমাদের আবার গড়ে তুলব এবং হে কুমারী-ইস্রায়েল, তোমরা পুনর্নির্মিত হবে। তোমরা আবার তোমাদের তম্বুরা তুলে নেবে এবং আনন্দকারীদের সঙ্গে নৃত্য করতে যাবে।
5তোমরা শমরিয়ার পাহাড়গুলির উপরে আবার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করবে; কৃষকেরা চারা রোপণ করে তার ফল উপভোগ করবে।
6একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়গুলির উপর থেকে প্রহরী চিৎকার করবে ‘এসো, আমরা সিয়োনে উঠে যাই, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।’ ”