যিরমিয় 31

একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়গুলির উপর থেকে প্রহরী চিৎকার করবে ‘এসো, আমরা সিয়োনে উঠে যাই, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।’ ”

Jeremiah 31:6 (UKJV) For there shall be a day, that the watchmen upon the mount Ephraim shall cry, Arise all of you, and let us go up to Zion unto the LORD our God.

4আমি তোমাদের আবার গড়ে তুলব এবং হে কুমারী-ইস্রায়েল, তোমরা পুনর্নির্মিত হবে। তোমরা আবার তোমাদের তম্বুরা তুলে নেবে এবং আনন্দকারীদের সঙ্গে নৃত্য করতে যাবে।

5তোমরা শমরিয়ার পাহাড়গুলির উপরে আবার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করবে; কৃষকেরা চারা রোপণ করে তার ফল উপভোগ করবে।

6একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়গুলির উপর থেকে প্রহরী চিৎকার করবে ‘এসো, আমরা সিয়োনে উঠে যাই, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।’ ”

7সদাপ্রভু এই কথা বলেন, “যাকোব কুলের জন্য আনন্দগান করো; সব জাতি থেকে অগ্রগণ্যের জন্য আনন্দধ্বনি করো। তোমাদের প্রশংসা-রব শ্রুত হোক, তোমরা বলো, ‘হে সদাপ্রভু, তোমার প্রজাদের রক্ষা করো, যারা ইস্রায়েলের অবশিষ্টাংশ।’

8দেখো, আমি তাদের উত্তর দিকের দেশ থেকে নিয়ে আসব, পৃথিবীর প্রান্তসীমা থেকে তাদের সংগ্রহ করব। তাদের মধ্যে থাকবে অন্ধ ও খঞ্জেরা, আসন্নপ্রসবা মা ও প্রসববেদনাগ্রস্ত নারীরা; এক মহাসমাজ এখানে ফিরে আসবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.