যিরমিয় 36

তারপর তারা বারূককে জিজ্ঞাসা করল, “আমাদের বলুন, আপনি কীভাবে এই সমস্ত বিষয় লিখলেন? যিরমিয় কি আপনাকে এই সমস্ত বলেছিলেন?”

Jeremiah 36:17 (UKJV) And they asked Baruch, saying, Tell us now, How did you write all these words at his mouth?

15তারা তাঁকে বলল, “আপনি দয়া করে বসুন এবং এই পুঁথি থেকে আমাদের পড়ে শোনান।” বারূক তাদের কাছে তা পড়ে শোনালেন।

16তারা যখন সেইসব বাক্য শুনল, তারা ভয়ে পরস্পরের দিকে তাকিয়ে বারূককে বলল, “আমরা অবশ্যই এই সমস্ত কথা রাজাকে জানাব।”

17তারপর তারা বারূককে জিজ্ঞাসা করল, “আমাদের বলুন, আপনি কীভাবে এই সমস্ত বিষয় লিখলেন? যিরমিয় কি আপনাকে এই সমস্ত বলেছিলেন?”

18বারূক উত্তর দিলেন, “হ্যাঁ, তিনিই এসব কথা আমাকে বলেছেন এবং আমি কালি দিয়ে এই সমস্ত কথা এই পুঁথিতে লিখেছি।”

19তখন রাজকর্মচারীরা বারূককে বলল, “আপনি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাকুন। কাউকে জানতে দেবেন না, আপনারা কোথায় আছেন।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.