34“তাদের কান্নার শব্দ বৃদ্ধি পাচ্ছে হিষ্বোন থেকে ইলিয়ালী ও যহস পর্যন্ত, সোয়র থেকে হোরোণয়িম ও ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত, কারণ এমনকি, নিম্রীমের জলও শুকিয়ে গেছে।
35মোয়াবে যারা উঁচু স্থানগুলিতে নৈবেদ্য উৎসর্গ করে, যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করে, আমি তাদের শেষ করে দেব,” সদাপ্রভু এই কথা বলেন।
36“তাই আমার প্রাণ মোয়াবের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে; তা কীর্-হেরসের লোকদের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে। তাদের আহরিত ঐশ্বর্য শেষ হয়েছে।
37সবার মস্তক মুণ্ডন করা, প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে; প্রত্যেকের হাত অস্ত্রের আঘাতে ফালাফালা করা হয়েছে, তাদের সবার কোমরে রয়েছে শোকের কাপড় জড়ানো।
38মোয়াবের সমস্ত গৃহের ছাদে এবং প্রকাশ্য স্থানের চকগুলিতে, কেবলমাত্র শোকের ধ্বনি ছাড়া আর কিছু নেই, কারণ আমি মোয়াবকে ভেঙে ফেলেছি, কোনো পাত্রের মতো, যা আর কেউ চায় না,” একথা সদাপ্রভু বলেন।