7তোমাদের নির্ভরতা ছিল তোমাদের কৃতকর্ম ও ঐশ্বর্যের উপর, তোমাদেরও বন্দি করে নিয়ে যাওয়া হবে, কমোশ-দেবতা নির্বাসনে যাবে তার পুরোহিত ও কর্মকর্তা সমেত।
8বিনাশক সব নগরের বিরুদ্ধে আসবে, কোনো নগরই রক্ষা পাবে না, তলভূমি বিনষ্ট হবে এবং সমভূমি উচ্ছিন্ন হবে, কারণ সদাপ্রভু এই কথা বলেছেন।
9মোয়াবের ভূমিতে লবণ ছড়িয়ে দাও, কারণ সে পরিত্যক্ত পড়ে থাকবে; তার নগরগুলি হবে জনমানবহীন, আর কেউই তার মধ্যে বসবাস করবে না।
10“অভিশপ্ত হোক সেই মানুষ, যে শিথিলভাবে সদাপ্রভুর কাজ করে! অভিশপ্ত হোক সেই জন, যে তার তরোয়ালকে রক্তপাত করতে না দেয়!
11“মোয়াব তার যৌবনকাল থেকে বিশ্রাম ভোগ করেছে, যেভাবে দ্রাক্ষারস তার তলানির উপরে স্থির থাকে, যখন এক পাত্র থেকে অন্য পাত্রে তা ঢালা হয় না, সে কখনও নির্বাসনে যায়নি। তাই তার স্বাদ পূর্বের মতোই থেকে গেছে, তার সুগন্ধের পরিবর্তন হয়নি।”