যিরমিয় 50

সবদিক থেকে তার বিরুদ্ধে রণহুঙ্কার দাও! সে আত্মসমর্পণ করছে, তার দুর্গগুলি পতিত হচ্ছে, তার প্রাচীরগুলি ভেঙে পড়ছে। যেহেতু এ হল সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তোমরা তার উপরে প্রতিশোধ নাও; অন্যদের প্রতি সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো।

Jeremiah 50:15 (UKJV) Shout against her round about: she has given her hand: her foundations are fallen, her walls are thrown down: for it is the vengeance of the LORD: take vengeance upon her; as she has done, do unto her.

13সদাপ্রভুর ক্রোধের জন্য, তার মধ্যে কেউ বসবাস করবে না, সে সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে। ব্যাবিলনের পাশ দিয়ে যাওয়া যে কোনো মানুষ বিস্মিত হবে এবং তার ক্ষতগুলি দেখে বিদ্রুপ করবে।

14“যারা ধনুকে চাড়া দাও, তোমরা সকলে ব্যাবিলনের বিরুদ্ধে তোমাদের অবস্থান গ্রহণ করো। তার দিকে তির নিক্ষেপ করো! একটিও তির রেখে দিয়ো না, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।

15সবদিক থেকে তার বিরুদ্ধে রণহুঙ্কার দাও! সে আত্মসমর্পণ করছে, তার দুর্গগুলি পতিত হচ্ছে, তার প্রাচীরগুলি ভেঙে পড়ছে। যেহেতু এ হল সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তোমরা তার উপরে প্রতিশোধ নাও; অন্যদের প্রতি সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো।

16ব্যাবিলন থেকে বীজবপককে ও যারা ফসল কাটার সময় কাস্তে ধরে, তোমরা তাদের উচ্ছিন্ন করো। অত্যাচারীর তরোয়ালের জন্য প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাক, প্রত্যেকেই পালিয়ে যাক তার নিজের নিজের দেশে।

17“ইস্রায়েল যেন এক ছিন্নভিন্ন মেষপাল, যাদের সিংহেরা তাড়িয়ে দিয়েছে। আসিরিয়া-রাজ তাকে সর্বপ্রথম গ্রাস করেছে, সবশেষে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তার হাড়গুলি চূর্ণ করেছে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.