33বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের লোকেরা অত্যাচারিত হয়েছে, হয়েছে যিহূদা কুলেরও সব মানুষ। বন্দিকারীরা তাদের শক্ত করে ধরে রাখে, তাদের কাউকে চলে যেতে দেয় না।
34তবুও তাদের মুক্তিদাতা শক্তিশালী; তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু। তিনি প্রবলভাবে তাদের পক্ষে ওকালতি করবেন, যেন তিনি তাদের দেশে সুস্থিতি নিয়ে আসেন, কিন্তু ব্যাবিলনবাসীদের প্রতি অস্থিরতা আনবেন।
35“ব্যাবিলনীয়দের জন্যে রয়েছে একটি তরোয়াল!” সদাপ্রভু এই কথা বলেন— “তাদের বিরুদ্ধে, যারা ব্যাবিলনে বসবাস করে, এবং তার যত রাজকর্মচারী ও জ্ঞানী লোকের বিরুদ্ধে!
36তরোয়াল রয়েছে তার ভণ্ড ভাববাদীদের বিরুদ্ধে! তারা সবাই মূর্খ প্রতিপন্ন হবে। তার যোদ্ধাদের বিরুদ্ধেও রয়েছে একটি তরোয়াল! তারা আতঙ্কে পূর্ণ হবে।
37তরোয়াল রয়েছে তার অশ্বদের ও রথসমূহের এবং যত মিত্রশক্তি তাদের সঙ্গে আছে, তাদের বিরুদ্ধে! তারা সবাই হবে স্ত্রীলোকের মতো। তার সব ধনসম্পদের বিরুদ্ধেও রয়েছে তরোয়াল! সেগুলি সবই লুন্ঠিত হবে।