যিরমিয় 50

বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের লোকেরা অত্যাচারিত হয়েছে, হয়েছে যিহূদা কুলেরও সব মানুষ। বন্দিকারীরা তাদের শক্ত করে ধরে রাখে, তাদের কাউকে চলে যেতে দেয় না।

Jeremiah 50:33 (UKJV) Thus says the LORD of hosts; The children of Israel and the children of Judah were oppressed together: and all that took them captives held them fast; they refused to let them go.

31“হে উদ্ধত জন, দেখো, আমি তোমার বিরোধী,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, “কারণ তোমার শেষের দিন সমাগত, যখন তোমাকে দণ্ডিত করা হবে।

32সেই উদ্ধত জন হোঁচট খেয়ে পতিত হবে, কেউ তাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে না; আমি তার নগরগুলিতে অগ্নি সংযোগ করব, তা তার চারপাশের সবাইকে গ্রাস করবে।”

33বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের লোকেরা অত্যাচারিত হয়েছে, হয়েছে যিহূদা কুলেরও সব মানুষ। বন্দিকারীরা তাদের শক্ত করে ধরে রাখে, তাদের কাউকে চলে যেতে দেয় না।

34তবুও তাদের মুক্তিদাতা শক্তিশালী; তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু। তিনি প্রবলভাবে তাদের পক্ষে ওকালতি করবেন, যেন তিনি তাদের দেশে সুস্থিতি নিয়ে আসেন, কিন্তু ব্যাবিলনবাসীদের প্রতি অস্থিরতা আনবেন।

35“ব্যাবিলনীয়দের জন্যে রয়েছে একটি তরোয়াল!” সদাপ্রভু এই কথা বলেন— “তাদের বিরুদ্ধে, যারা ব্যাবিলনে বসবাস করে, এবং তার যত রাজকর্মচারী ও জ্ঞানী লোকের বিরুদ্ধে!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.