36তরোয়াল রয়েছে তার ভণ্ড ভাববাদীদের বিরুদ্ধে! তারা সবাই মূর্খ প্রতিপন্ন হবে। তার যোদ্ধাদের বিরুদ্ধেও রয়েছে একটি তরোয়াল! তারা আতঙ্কে পূর্ণ হবে।
37তরোয়াল রয়েছে তার অশ্বদের ও রথসমূহের এবং যত মিত্রশক্তি তাদের সঙ্গে আছে, তাদের বিরুদ্ধে! তারা সবাই হবে স্ত্রীলোকের মতো। তার সব ধনসম্পদের বিরুদ্ধেও রয়েছে তরোয়াল! সেগুলি সবই লুন্ঠিত হবে।
38তার জলাধার সকলের উপরেও রয়েছে তরোয়াল! সেগুলি সব শুকিয়ে যাবে। এর কারণ হল, সমস্ত দেশটি প্রতিমায় পরিপূর্ণ, যেগুলি আতঙ্কে পাগল হয়ে যাবে।
39“তাই সেখানে থাকবে মরুভূমির পশু ও হায়েনারা, সেখানে থাকবে রাজ্যের যত প্যাঁচা। এখানে আর কখনও জনবসতি হবে না, কিংবা বংশপরম্পরায় আর কেউ থাকবে না।
40আমি যেমন চারপাশের নগরগুলি সমেত সদোম ও ঘমোরাকে উৎপাটিত করেছিলাম, তেমনই আর কেউ সেখানে বেঁচে থাকবে না, কোনো মানুষই সেখানে বসবাস করবে না,” সদাপ্রভু এই কথা বলেন।