যিরমিয় 50

“তোমরা ব্যাবিলন থেকে পলায়ন করো; ব্যাবিলনীয়দের দেশ ত্যাগ করো এবং পালের সামনে চলা ছাগলের মতো হও।

Jeremiah 50:8 (UKJV) Remove out of the midst of Babylon, and go forth out of the land of the Chaldeans, and be as the he goats before the flocks.

6“আমার প্রজারা হারানো মেষের মতো; তাদের পালকেরা তাদের বিপথে চালিত করেছে, তারা তাদের পাহাড়-পর্বতে পরিভ্রমণ করিয়েছে। তারা পাহাড়ে ও পর্বতে উদ্‌ভ্রান্ত ঘুরে বেড়িয়েছে, তারা নিজেদের বিশ্রামের স্থান ভুলে গেছে।

7যে তাদের সন্ধান পেয়েছে, সেই তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা অপরাধী নই, কারণ তারা তাদের প্রকৃত চারণভূমি, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে, যে সদাপ্রভু ছিলেন তাদের পিতৃপুরুষদের আশাভূমি।’

8“তোমরা ব্যাবিলন থেকে পলায়ন করো; ব্যাবিলনীয়দের দেশ ত্যাগ করো এবং পালের সামনে চলা ছাগলের মতো হও।

9কারণ আমি উত্তর দিকের দেশগুলি থেকে, বড়ো বড়ো জাতির এক জোটকে উত্তজিত করব এবং ব্যাবিলনের বিরুদ্ধে নিয়ে আসব। তারা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করবে, উত্তর দিক থেকে তার দেশ অধিকৃত হবে। তাদের তিরগুলি সুনিপুণ যোদ্ধাদের মতো হবে, যা লক্ষ্য বিদ্ধ না করে ফিরে আসে না।

10এভাবে ব্যাবিলনিয়া লুন্ঠিত হবে, তাদের লুণ্ঠনকারীরা সকলে পরিতৃপ্ত হবে,” সদাপ্রভু এই কথা বলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.