26যেন জনমানবহীন দেশ, বসতিহীন মরুভূমি জলসিক্ত হয়,
27যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয় ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?
28বৃষ্টির কি বাবা আছে? কে শিশিরকণার জন্ম দিয়েছে?
29কার গর্ভ থেকে বরফ বের হয়েছে? আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে
30যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়, যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?