যোয়েল 3

কিন্তু মিশর জনশূন্য হবে, ইদোম হবে এক পতিত মরুপ্রান্তর, যেহেতু তারা যিহূদার লোকেদের প্রতি হিংস্র আচরণ করেছিল, সেইসব ভূমিতে তারা নির্দোষের রক্তপাত করেছিল।

Joel 3:19 (UKJV) Egypt shall be a desolation, and Edom shall be a desolate wilderness, for the violence against the children of Judah, because they have shed innocent blood in their land.

17“তখন তোমরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বসবাস করি। জেরুশালেম পবিত্র হবে; বিদেশিরা আর কখনও তা আক্রমণ করবে না।

18“সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ক্ষরে পড়বে, আর পাহাড়গুলি থেকে প্রবাহিত হবে দুধ; যিহূদার গিরিখাতগুলি থেকে জল প্রবাহিত হবে। সদাপ্রভুর গৃহ থেকে এক উৎস প্রবাহিত হবে, তা বাবলা-উপত্যকাকে জলসিক্ত করবে।

19কিন্তু মিশর জনশূন্য হবে, ইদোম হবে এক পতিত মরুপ্রান্তর, যেহেতু তারা যিহূদার লোকেদের প্রতি হিংস্র আচরণ করেছিল, সেইসব ভূমিতে তারা নির্দোষের রক্তপাত করেছিল।

20যিহূদা চিরকালের জন্য ও জেরুশালেম বংশপরম্পরায় জনঅধ্যুষিত হবে।

21তাদের রক্তপাতের যে অপরাধ আমি ক্ষমা করিনি, তা আমি ক্ষমা করব।” আর আমি সদাপ্রভু সিয়োনে বসবাস করব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.