যোয়েল 3

তোমরা যিহূদা ও জেরুশালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ, যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো।

Joel 3:6 (UKJV) The children also of Judah and the children of Jerusalem have all of you sold unto the Grecians, that all of you might remove them far from their border.

4“এখন ওহে সোর ও সীদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল, আমার বিরুদ্ধে তোমাদের কী বলার আছে? আমি কিছু করেছি বলে, তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ? যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ, তাহলে আমি দ্রুত ও অতি সত্বর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব, যা তোমরা করেছ।

5কারণ তোমরা আমার রুপো ও আমার সোনা এবং আমার ভাণ্ডারের উৎকৃষ্ট রত্নরাজি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছ।

6তোমরা যিহূদা ও জেরুশালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ, যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো।

7“দেখো, তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব, আর তোমরা যেসব অপকর্ম করেছ, তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব।

8আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.