7“দেখো, তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব, আর তোমরা যেসব অপকর্ম করেছ, তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব।
8আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন।
9তোমরা জাতিবৃন্দের কাছে একথা ঘোষণা করো: তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও! যত বীরযোদ্ধাকে জাগিয়ে তোলো! সমস্ত লড়াকু মানুষ সামনে এসে আক্রমণ করো।
10তোমাদের লাঙলের ফাল ভেঙে তরোয়াল তৈরি করো ও তোমাদের কাস্তেগুলি ভেঙে বর্শা তৈরি করো। দুর্বল মানুষও বলুক, “আমি বলবান!”
11সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো এবং ওই জায়গায় সমবেত হও। হে সদাপ্রভু, তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো।