যিহোশূয় 11

হাৎসোরের রাজা যাবীন যখন একথা শুনলেন, তখন তিনি মাদোনের রাজা যোববের কাছে, শিম্রোণের ও অক্‌ষফের রাজাদের কাছে,

Joshua 11:1 (UKJV) And it came to pass, when Jabin king of Hazor had heard those things, that he sent to Jobab king of Madon, and to the king of Shimron, and to the king of Achshaph,

1হাৎসোরের রাজা যাবীন যখন একথা শুনলেন, তখন তিনি মাদোনের রাজা যোববের কাছে, শিম্রোণের ও অক্‌ষফের রাজাদের কাছে,

2এবং পার্বত্য অঞ্চলে বসবাসকারী উত্তর দিকের রাজাদের কাছে, কিন্নেরতের দক্ষিণে অরাবায়, পশ্চিমী পাহাড়ের পাদদেশে ও আরও পশ্চিমে নাফোৎ-দোরে খবর পাঠালেন;

3এছাড়াও পূর্ব ও পশ্চিমদিকের কনানীয়দের কাছে; পার্বত্য অঞ্চলের ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের কাছে; এবং হর্মোণের নিচের দিকের মিস্‌পা অঞ্চলে হিব্বীয়দের কাছেও তিনি খবর পাঠালেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.