20কারণ স্বয়ং সদাপ্রভুই তাদের হৃদয় কঠোর করলেন, যেন তারা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালায় এবং তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেন, দয়া না দেখিয়ে তাদের যেন নির্মূল করে ফেলেন, যেমনটি সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
21সেই সময় যিহোশূয় গিয়ে পার্বত্য প্রদেশের অনাকীয়দের ধ্বংস করলেন: হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পার্বত্য প্রদেশ থেকে ও ইস্রায়েলের সমস্ত পার্বত্য প্রদেশ থেকে। তাদের ও তাদের নগরগুলি যিহোশূয় সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
22ইস্রায়েলী এলাকায় আর কোনো অনাকীয় অবশিষ্ট ছিল না; শুধুমাত্র গাজা, গাৎ ও অস্দোদে কিছু লোক অবশিষ্ট ছিল।
23অতএব যিহোশূয় সমগ্র দেশটি দখল করলেন, ঠিক যেমনটি সদাপ্রভু মোশিকে নির্দেশনা দিয়েছিলেন, এবং তাদের গোষ্ঠী-বিভাগ অনুসারে তিনি সেই দেশটি এক উত্তরাধিকাররূপে ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হল।