18যহস, কদেমোৎ, মেফাৎ,
19কিরিয়াথয়িম, সিব্মা, উপত্যকার পাহাড়ে অবস্থিত সেরৎ-নগর,
20বেথ-পিয়োর, পিস্গার ঢাল, ও বেথ-যিশীমোৎ
21মালভূমিতে অবস্থিত সমস্ত নগর এবং হিষ্বোনে রাজত্বকারী ইমোরীয়দের রাজা সীহোনের সমগ্র অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা তাদের দিলেন। মোশি সীহোনকে এবং মিদিয়নীয় সর্দারদের, ইবি, রেকম, সূর, হূর ও রেবাকে—সীহোনের সঙ্গে জোট বাঁধা এই অধিপতিদের—পরাজিত করলেন, যাঁরা সেই দেশে বসবাস করতেন।
22যুদ্ধে যারা নিহত হল, তাদের সাথে বিয়োরের ছেলে সেই বিলিয়মকেও ইস্রায়েলীরা তরোয়াল চালিয়ে মেরে ফেলল, যে ভবিষ্যৎ-কথনের অনুশীলন করত।