যিহোশূয় 15

হিব্রোণ থেকে কালেব তিন অনাকীয়কে—অনাকের ছেলে শেশয়, অহীমান ও তল্‌ময়কে তাড়িয়ে দিলেন।

Joshua 15:14 (UKJV) And Caleb drove thence the three sons of Anak, Sheshai, and Ahiman, and Talmai, the children of Anak.

12পশ্চিম সীমানা হল ভূমধ্যসাগরের উপকূল এলাকা। গোষ্ঠী অনুসারে এই হল যিহূদা সন্তানদের চারপাশের সীমানা।

13তাঁর প্রতি দত্ত সদাপ্রভুর আদেশানুসারে যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে যিহূদায় একটি অংশ—কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ, হিব্রোণ দিলেন। (অর্ব ছিলেন অনাকের পূর্বপুরুষ)

14হিব্রোণ থেকে কালেব তিন অনাকীয়কে—অনাকের ছেলে শেশয়, অহীমান ও তল্‌ময়কে তাড়িয়ে দিলেন।

15সেখান থেকে তিনি দবীরে বসবাসকারী লোকদের বিরুদ্ধে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন (দবীরের পূর্বতন নাম ছিল কিরিয়ৎ-সেফর)

16আর কালেব বললেন, “যে ব্যক্তি কিরিয়ৎ-সেফর আক্রমণ করে তা নিয়ন্ত্রণে আনবে, আমি তার সঙ্গে আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.