1গোষ্ঠী অনুসারে যিহূদা বংশের জন্য বরাদ্দ অংশ নিচের দিকে ইদোমের এলাকা পর্যন্ত, চূড়ান্ত দক্ষিণে সীন মরুভূমি পর্যন্ত বিস্তৃত হল।
2তাদের দক্ষিণ সীমানা মরুসাগরের দক্ষিণপ্রান্তে অবস্থিত উপসাগর থেকে শুরু হয়ে,
3বৃশ্চিক-গিরিপথ অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে ও কাদেশ-বর্ণেয়র দক্ষিণে গিয়ে পৌঁছাল। পরে সেই সীমানা হিষ্রোণ পেরিয়ে অদ্দরের দিকে উঠে গেল ও কর্কা পর্যন্ত ঘুরে গেল।
4পরে তা অস্মোন হয়ে, মিশরের নির্ঝরিণীতে যুক্ত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। এই হল তাদের দক্ষিণ সীমানা।