18একদিন অক্ষা অৎনীয়েলের কাছে এসে তাঁকে প্ররোচিত করলেন যেন তিনি তাঁর বাবার কাছে একটি ক্ষেতজমি চেয়ে নেন। অক্ষা তাঁর গাধার পিঠ থেকে নামার পর, কালেব তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমি তোমার জন্য কী করতে পারি?”
19তিনি উত্তর দিলেন, “আমার প্রতি বিশেষ এক অনুগ্রহ দেখান। আপনি যেহেতু নেগেভে আমাকে জমি দিয়েছেন, জলের উৎসগুলিও আমাকে দিন।” অতএব কালেব উচ্চতর ও নিম্নতর জলের উৎসগুলি তাঁকে দিলেন।
20গোষ্ঠী অনুসারে, এই হল যিহূদা বংশের উত্তরাধিকার:
21ইদোমের সীমানার দিকে নেগেভে অবস্থিত যিহূদা বংশের সর্বদক্ষিণস্থ নগরগুলি হল: কব্সীল, এদর, যাগুর,
22কীনা, দিমোনা, অদাদা,