6বেথ-হগ্লা পর্যন্ত উঠে গিয়ে বেথ-অরাবার উত্তর দিক ঘেঁসে রূবেণের সন্তান বোহনের পাথর পর্যন্ত পৌঁছাল।
7সেই সীমানা এরপর আখোর উপত্যকা থেকে দবীর পর্যন্ত উঠে গিয়ে উত্তর দিকে সেই গিল্গলে বাঁক নিল, যা সেই গিরিখাতের দক্ষিণে অবস্থিত অদুম্মীম গিরিপথের মুখোমুখি অবস্থিত। তা আরও এগিয়ে ঐন-শেমশের জলাশয়ের গা ঘেঁসে ঐন-রোগেল পর্যন্ত নেমে এল।
8পরে তা বিন-হিন্নোম উপত্যকা দিয়ে উঠে যিবূষীয় নগরের (অর্থাৎ, জেরুশালেমের) দক্ষিণ দিকের ঢালে পৌঁছাল। সেখান থেকে তা রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত হিন্নোম উপত্যকার পশ্চিমী পর্বতচূড়ার দিকে উঠে গেল।
9পর্বতচূড়া থেকে সেই সীমানা নিপ্তোহের জলরাশির উৎসের দিকে এগিয়ে গিয়ে, ইফ্রোণ পর্বতের নগরগুলিতে বের হল এবং বালার (অর্থাৎ, কিরিয়ৎ-যিয়ারীমের) দিকে নেমে গেল।
10পরে তা পশ্চিমদিকে বাঁক নিয়ে বালা থেকে সেয়ীর পর্বতের দিকে গিয়ে, যিয়ারীম পর্বতের (অর্থাৎ, কসালোনের) উত্তরপ্রান্তের ঢাল বেয়ে বেত-শেমশ পর্যন্ত গেল ও তিম্না অতিক্রম করল।