যিহোশূয় 8

পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “ভয় পেয়ো না; হতাশ হোয়ো না। সমগ্র সৈন্যদল সাথে নাও, এবং উঠে গিয়ে অয় নগর আক্রমণ করো। কারণ অয়ের রাজা, তার প্রজা, তার নগর ও তার দেশকে আমি তোমার হাতে সমর্পণ করেছি।

Joshua 8:1 (UKJV) And the LORD said unto Joshua, Fear not, neither be you dismayed: take all the people of war with you, and arise, go up to Ai: see, I have given into your hand the king of Ai, and his people, and his city, and his land:

1পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “ভয় পেয়ো না; হতাশ হোয়ো না। সমগ্র সৈন্যদল সাথে নাও, এবং উঠে গিয়ে অয় নগর আক্রমণ করো। কারণ অয়ের রাজা, তার প্রজা, তার নগর ও তার দেশকে আমি তোমার হাতে সমর্পণ করেছি।

2যিরীহো ও তার রাজার প্রতি তুমি যেমন করেছিলে, অয় ও তার রাজার প্রতিও তুমি তেমনই করবে, শুধু ব্যতিক্রম হবে এই যে তোমরা তাদের লুন্ঠিত জিনিসপত্র ও গৃহপালিত পশুপাল নিজেদের জন্য নিতে পারবে। নগরের পিছন দিকে ওৎ পেতে লুকিয়ে থাকো।”

3অতএব যিহোশূয় ও সমগ্র সৈন্যদল অয় আক্রমণ করার জন্য এগিয়ে গেলেন। তাঁর সেরা যোদ্ধাদের মধ্যে থেকে তিনি 30,000 জনকে মনোনীত করলেন এবং রাতের বেলায় তাদের এই আদেশ দিয়ে

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.