যিহোশূয় 8

অতএব যিহোশূয় অয় নগরটি পুড়িয়ে দিলেন এবং তা এক চিরস্থায়ী ধ্বংসস্তূপে, এক নির্জন স্থানে পরিণত করলেন, যা আজও পর্যন্ত তাই হয়ে আছে।

Joshua 8:28 (UKJV) And Joshua burnt Ai, and made it an heap for ever, even a desolation unto this day.

26কারণ যিহোশূয় অয়ে বসবাসকারী লোকজনকে ধ্বংস না করা পর্যন্ত তাঁর সেই হাতটি পিছনে টেনে আনেননি, যেটিতে বর্শা ধরা ছিল।

27কিন্তু ইস্রায়েল নিজেদের জন্য সেই নগরের গৃহপালিত পশুপাল ও লুন্ঠিত জিনিসপত্র বয়ে নিয়ে গেল, যেমনটি সদাপ্রভু যিহোশূয়কে নির্দেশ দিয়েছিলেন।

28অতএব যিহোশূয় অয় নগরটি পুড়িয়ে দিলেন এবং তা এক চিরস্থায়ী ধ্বংসস্তূপে, এক নির্জন স্থানে পরিণত করলেন, যা আজও পর্যন্ত তাই হয়ে আছে।

29অয়ের রাজাকে তিনি শূলে চড়ালেন এবং সন্ধ্যা পর্যন্ত তাঁর মৃতদেহ সেখানেই রেখে দিলেন। সূর্যাস্তের সময়, যিহোশূয় লোকজনকে তাঁর শবটি শূল থেকে নামিয়ে নগর-দুয়ারের প্রবেশস্থানে ছুঁড়ে ফেলার আদেশ দিলেন। আর তারা সেটির উপর বিশাল পাথরের এক স্তূপ তৈরি করল, যা আজও পর্যন্ত বজায় আছে।

30পরে যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.