বিচারকর্তৃগণ 12

যিপ্তহ উত্তর দিলেন, “আমি ও আমার লোকজন অম্মোনীয়দের সঙ্গে মহাযুদ্ধে লিপ্ত হয়েছিলাম, আর যদিও আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা তাদের হাত থেকে আমাকে রক্ষা করোনি।

Judges 12:2 (UKJV) And Jephthah said unto them, I and my people were at great strife with the children of Ammon; and when I called you, all of you delivered me not out of their hands.

1ইফ্রয়িমীয় বাহিনীকে আহ্বান করা হল, এবং তারা জর্ডন নদী পার হয়ে সাফোনে গেল। তারা যিপ্তহকে বলল, “তোমার সঙ্গে যাওয়ার জন্য আমাদের না ডেকে তুমি কেন অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করতে গেলে? আমরা তোমাকে সুদ্ধ তোমার বাড়িঘর আগুনে পুড়িয়ে দেব।”

2যিপ্তহ উত্তর দিলেন, “আমি ও আমার লোকজন অম্মোনীয়দের সঙ্গে মহাযুদ্ধে লিপ্ত হয়েছিলাম, আর যদিও আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা তাদের হাত থেকে আমাকে রক্ষা করোনি।

3আমি যখন দেখলাম যে তোমরা সাহায্য করবে না, তখন আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য ওপারে গেলাম, এবং সদাপ্রভু তাদের উপরে আমাকে বিজয়ী করেছেন। তাই আজ কেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ?”

4পরে যিপ্তহ গিলিয়দীয় লোকজনদের সমবেত করে ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করলেন। গিলিয়দীয়রা তাদের আঘাত করল কারণ ইফ্রয়িমীয়রা বলেছিল, “ওহে গিলিয়দীয়রা, তোমরা ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর দলত্যাগী লোক।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.