বিলাপ 1

“ঊর্ধ্ব থেকে তিনি অগ্নিপ্রদাহ প্রেরণ করেছেন, তিনি তা প্রেরণ করেছেন আমার হাড়গুলির মধ্যে। আমার পা দুটির জন্য তিনি জাল পেতেছেন এবং আমাকে পিছন-পানে ঘুরিয়ে দিয়েছেন, তিনি আমাকে জনশূন্য করেছেন, যে সমস্ত দিন মূর্ছিত হয়ে পড়ে থাকে।

Lamentations 1:13 (UKJV) From above has he sent fire into my bones, and it prevails against them: he has spread a net for my feet, he has turned me back: he has made me desolate and faint all the day.

11তার সব লোকজন খাদ্যের খোঁজে আর্তনাদ করে; নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তারা তাদের সম্পদ বিনিময় করেছে। “হে সদাপ্রভু, দেখো ও বিবেচনা করো, কেননা আমি অবজ্ঞাত হয়েছি।”

12“ওহে পথিকেরা, এতে কি তোমাদের কিছু এসে যায় না? চারপাশে তাকিয়ে দেখো, আমাকে যে ধরনের যন্ত্রণা দেওয়া হয়েছে, তার মতো যন্ত্রণা আর কি কোথাও আছে, যা সদাপ্রভু তাঁর প্রচণ্ড ক্রোধের দিনে আমার উপরে নিয়ে এসেছেন?

13“ঊর্ধ্ব থেকে তিনি অগ্নিপ্রদাহ প্রেরণ করেছেন, তিনি তা প্রেরণ করেছেন আমার হাড়গুলির মধ্যে। আমার পা দুটির জন্য তিনি জাল পেতেছেন এবং আমাকে পিছন-পানে ঘুরিয়ে দিয়েছেন, তিনি আমাকে জনশূন্য করেছেন, যে সমস্ত দিন মূর্ছিত হয়ে পড়ে থাকে।

14“আমার পাপগুলিকে একটি জোয়ালে বাঁধা হয়েছে; তাঁর দুটি হাত সেগুলি একত্র বুনেছে। সেগুলি আমার ঘাড় থেকে ঝুলছে, এবং প্রভু আমার জীবনীশক্তি নিঃশেষ করেছেন। যাদের আমি সহ্য করতে পারি না, তাদের হাতেই তিনি আমাকে সমর্পণ করেছেন।

15“আমার মধ্যে যেসব যোদ্ধা ছিল, প্রভু তাদের অগ্রাহ্য করেছেন; তিনি আমার বিরুদ্ধে এক সৈন্যদল তলব করেছেন, যেন আমার যুবকদের চূর্ণ করেন। প্রভু তাঁর আঙুর মাড়াই-কল, কুমারী-কন্যা যিহূদাকে মর্দন করেছেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.