18“সদাপ্রভু ধর্মময়, তা সত্ত্বেও আমি তাঁর আজ্ঞার বিদ্রোহী হয়েছি। সমস্ত জাতিগণ, তোমরা শোনো; আমার কষ্টভোগের প্রতি দৃষ্টি দাও। আমার যুবকেরা ও কুমারী-কন্যারা নির্বাসনে চলে গেছে।
19“আমি আমার মিত্রবাহিনীকে ডেকেছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার যাজকেরা ও প্রাচীনবর্গ নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, যখন খাদ্যদ্রব্যের অন্বেষণ করেছে, তখন তারা নগরের মধ্যে বিনষ্ট হয়েছে।
20“হে সদাপ্রভু, দেখো, আমি কতটা যাতনাগ্রস্ত! আমার অন্তরে মর্মবেদনা প্রবল, এবং অন্তরে আমি দুশ্চিন্তাগ্রস্ত, কারণ আমি প্রচণ্ড বিদ্রোহী ছিলাম। বাইরে, তরোয়াল শোকাহত করছে, ভিতরে, কেবলই মৃত্যু।
21“লোকেরা আমার আর্তনাদ শুনেছে, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার কেউই নেই। আমার প্রতিটি শত্রু আমার দুর্দশার কথা শুনেছে; তুমি যা করেছ, তার জন্য তারা উল্লসিত। তোমার ঘোষিত সেদিনকে তুমি নিয়ে এসো, যাতে তাদের অবস্থাও যেন আমারই মতো হয়।
22“তাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হোক; তুমি তাদের সঙ্গে তেমনই আচরণ করো যেমনটি আমার কৃত সব পাপের জন্য তুমি আমার সঙ্গে করেছ। আমার দীর্ঘশ্বাস অসংখ্য এবং আমার হৃদয় মূর্ছিত।”