14এখন তারা অন্ধ লোকদের মতো পথে পথে হাতড়ে বেড়ায়। রক্তে তারা এমনভাবে কলুষিত যে, কেউই তাদের পোশাক ছুঁতে চায় না।
15লোকেরা চিৎকার করে তাদের বলে, “দূর হও! তোমরা অশুচি! দূর হও! দূর হও! আমাদের স্পর্শ কোরো না!” যখন তারা পালিয়ে এবং ঘুরে বেড়ায়, তখন অন্যান্য জাতির লোকেরা বলে, “ওরা এখানে কখনও থাকতে পারবে না।”
16সদাপ্রভু স্বয়ং তাদের ছিন্নভিন্ন করেছেন; তিনি আর তাদের দেখেন না। যাজকদের কেউ আর সম্মান করে না, প্রাচীনদের কেউ আর কৃপা করে না।
17এছাড়া, মিথ্যা সাহায্যের প্রত্যাশায় আমাদের দৃষ্টি ক্ষীণ হয়েছে; আমাদের উচ্চগৃহগুলি থেকে এক জাতির দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা আমাদের রক্ষা করতে পারেনি।
18লোকেরা চুপিসাড়ে আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে, তাই আমরা পথে হাঁটতে পারি না। আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সম্পূর্ণ, কেননা আমাদের শেষকাল উপস্থিত।