বিলাপ 4

তাদের অমাত্যরা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল এবং দুধের চেয়েও শুভ্র, তাদের অঙ্গ ছিল প্রবালের চেয়েও লাল, তাদের কান্তি ছিল নীলকান্তমণির মতো।

Lamentations 4:7 (UKJV) Her Nazarites were purer than snow, they were whiter than milk, they were more rosy in body than rubies, their polishing was of sapphire:

5একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে। যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে, তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে।

6আমার প্রজাদের শাস্তি সদোমের লোকদের চেয়েও বেশি, যারা মুহূর্তমধ্যে উৎপাটিত হয়েছিল, একটি সাহায্যকারী হাতও তারা পায়নি।

7তাদের অমাত্যরা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল এবং দুধের চেয়েও শুভ্র, তাদের অঙ্গ ছিল প্রবালের চেয়েও লাল, তাদের কান্তি ছিল নীলকান্তমণির মতো।

8কিন্তু এখন তারা হয়েছে ভুষোকালির চেয়েও কালো; পথে পথে তাদের চেনা যায় না। তাদের চামড়া কুঁচকে হাড়ের সঙ্গে লেগে রয়েছে, তা কাঠির মতোই শুকনো হয়ে গেছে।

9যারা তরোয়ালের আঘাতে নিহত হয় তারা বরং দুর্ভিক্ষের কারণে মৃতদের চেয়ে ভালো; মাঠ থেকে কোনো শস্য না পেয়ে, তারা ক্ষুধার জ্বালায় ক্ষয় পেয়ে উৎখাত হচ্ছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.