বিলাপ 4

একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে। যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে, তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে।

Lamentations 4:5 (UKJV) They that did feed delicately are desolate in the streets: they that were brought up in scarlet embrace dunghills.

3এমনকি শিয়ালেরাও তাদের শাবকদের প্রতিপালনের জন্য স্তন্যপান করায়, কিন্তু আমার প্রজারা মরুভূমির উটপাখির মতো হৃদয়হীন হয়েছে।

4পিপাসিত হওয়ার কারণে কোলের শিশুদের জিভ মুখের তালুতে আটকে যায়; শিশুরা রুটি ভিক্ষা চায়, কিন্তু কেউই তাদের তা দেয় না।

5একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে। যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে, তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে।

6আমার প্রজাদের শাস্তি সদোমের লোকদের চেয়েও বেশি, যারা মুহূর্তমধ্যে উৎপাটিত হয়েছিল, একটি সাহায্যকারী হাতও তারা পায়নি।

7তাদের অমাত্যরা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল এবং দুধের চেয়েও শুভ্র, তাদের অঙ্গ ছিল প্রবালের চেয়েও লাল, তাদের কান্তি ছিল নীলকান্তমণির মতো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.