বিলাপ 4

এমনকি শিয়ালেরাও তাদের শাবকদের প্রতিপালনের জন্য স্তন্যপান করায়, কিন্তু আমার প্রজারা মরুভূমির উটপাখির মতো হৃদয়হীন হয়েছে।

Lamentations 4:3 (UKJV) Even the sea monsters draw out the breast, they give suck to their young ones: the daughter of my people is become cruel, like the ostriches in the wilderness.

1হায়! সোনা কেমন তার উজ্জ্বলতা হারিয়েছে, উজ্জ্বল সোনা মলিন হয়েছে! পবিত্র মণিরত্নগুলি ছত্রাকার হয়ে প্রতি পথের মোড়ে পড়ে আছে।

2বহুমূল্য সিয়োন-সন্তানেরা, যারা একদিন সোনার মতো গুরুত্বপূর্ণ ছিল, এখন তাদের অবস্থা মাটির পাত্রের মতো, যা কুমোরের হাতে নির্মিত!

3এমনকি শিয়ালেরাও তাদের শাবকদের প্রতিপালনের জন্য স্তন্যপান করায়, কিন্তু আমার প্রজারা মরুভূমির উটপাখির মতো হৃদয়হীন হয়েছে।

4পিপাসিত হওয়ার কারণে কোলের শিশুদের জিভ মুখের তালুতে আটকে যায়; শিশুরা রুটি ভিক্ষা চায়, কিন্তু কেউই তাদের তা দেয় না।

5একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে। যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে, তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.