1হারোণের দুই ছেলে সদাপ্রভুর কাছে এসে মারা যাওয়ার পর সদাপ্রভু মোশির সঙ্গে কথা বললেন।
2সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি তোমার দাদা হারোণকে বলো, সে যেন মহাপবিত্র জায়গায় তিরস্কারিণীর পিছনে সিন্দুকের সামনে পাপাবরণের জায়গায় যখন তখন যেন প্রবেশ না করে, অন্যথায় সে মরবে, কারণ পাপাবরণের ওপরে মেঘের মধ্যে আমি আবির্ভূত হই।
3“পাপার্থক বলিরূপে একটি বাছুর ও হোমবলিরূপে একটি মেষ সঙ্গে নিয়ে হারোণ মহাপবিত্র জায়গায় প্রবেশ করবে।