3“পাপার্থক বলিরূপে একটি বাছুর ও হোমবলিরূপে একটি মেষ সঙ্গে নিয়ে হারোণ মহাপবিত্র জায়গায় প্রবেশ করবে।
4মসিনার পবিত্র নিমা সে গায়ে দেবে, মসিনার অন্তর্বাস পরবে, মসিনার কটিবন্ধন বাঁধবে ও মসিনার পাগড়িতে বিভূষিত হবে। এগুলি পবিত্র পোশাক সুতরাং এই পোশাক পরার আগে সে অবশ্যই স্নান করবে।
5পাপার্থক বলির জন্য দুটি পুংছাগ ও হোমবলির জন্য একটি মেষ ইস্রায়েলী সমাজ থেকে সে সংগ্রহ করবে।
6“হারোণ নিজের পাপার্থক বলিরূপে প্রায়শ্চিত্ত সাধনার্থে ও তার কুলের পক্ষে বাছুরটি উৎসর্গ করবে।
7পরে সে দুটি ছাগল নেবে এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে রাখবে।