লেবীয় পুস্তক 16

মসিনার পবিত্র নিমা সে গায়ে দেবে, মসিনার অন্তর্বাস পরবে, মসিনার কটিবন্ধন বাঁধবে ও মসিনার পাগড়িতে বিভূষিত হবে। এগুলি পবিত্র পোশাক সুতরাং এই পোশাক পরার আগে সে অবশ্যই স্নান করবে।

Leviticus 16:4 (UKJV) He shall put on the holy linen coat, and he shall have the linen breeches upon his flesh, and shall be girded with a linen girdle, and with the linen turban shall he be attired: these are holy garments; therefore shall he wash his flesh in water, and so put them on.

2সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি তোমার দাদা হারোণকে বলো, সে যেন মহাপবিত্র জায়গায় তিরস্কারিণীর পিছনে সিন্দুকের সামনে পাপাবরণের জায়গায় যখন তখন যেন প্রবেশ না করে, অন্যথায় সে মরবে, কারণ পাপাবরণের ওপরে মেঘের মধ্যে আমি আবির্ভূত হই।

3“পাপার্থক বলিরূপে একটি বাছুর ও হোমবলিরূপে একটি মেষ সঙ্গে নিয়ে হারোণ মহাপবিত্র জায়গায় প্রবেশ করবে।

4মসিনার পবিত্র নিমা সে গায়ে দেবে, মসিনার অন্তর্বাস পরবে, মসিনার কটিবন্ধন বাঁধবে ও মসিনার পাগড়িতে বিভূষিত হবে। এগুলি পবিত্র পোশাক সুতরাং এই পোশাক পরার আগে সে অবশ্যই স্নান করবে।

5পাপার্থক বলির জন্য দুটি পুংছাগ ও হোমবলির জন্য একটি মেষ ইস্রায়েলী সমাজ থেকে সে সংগ্রহ করবে।

6“হারোণ নিজের পাপার্থক বলিরূপে প্রায়শ্চিত্ত সাধনার্থে ও তার কুলের পক্ষে বাছুরটি উৎসর্গ করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.