লেবীয় পুস্তক 4

সমাজের প্রাচীনেরা সদাপ্রভুর সামনে বাছুরটির মাথায় হাত রাখবে এবং বাছুরটিকে সদাপ্রভুর সামনে বধ করবে।

Leviticus 4:15 (UKJV) And the elders of the congregation shall lay their hands upon the head of the bullock before the LORD: and the bullock shall be killed before the LORD.

13“ ‘যদি সমগ্র ইস্রায়েলী সমাজ অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, এমনকি বিষয়টি সমাজের অজানা থাকলেও তারা দোষী সাব্যস্ত হবে

14যখন সমাজ তাদের করা পাপের কথা জানতে পারবে, সকলে পাপার্থক বলিরূপে অবশ্যই একটি এঁড়ে বাছুর আনবে ও সমাগম তাঁবুর সামনে রাখবে।

15সমাজের প্রাচীনেরা সদাপ্রভুর সামনে বাছুরটির মাথায় হাত রাখবে এবং বাছুরটিকে সদাপ্রভুর সামনে বধ করবে।

16তারপর অভিষিক্ত যাজক বাছুরটির কিছুটা রক্ত নিয়ে সমাগম তাঁবুর মধ্যে যাবে।

17সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.