12“কিন্তু তোমরা তা অপবিত্র করো, এই বলে, ‘সদাপ্রভুর মেজ অশুচি,’ এবং, ‘তাঁর খাদ্যও তুচ্ছ।’
13আর তোমরা বলো, ‘এ কি ধরনের বোঝা!’ এবং তোমরা আমার আদেশ সম্পূর্ণভাবে অবজ্ঞা করো,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন। “যখন তোমরা আহত, খোঁড়া অথবা অসুস্থ পশু নিয়ে আস এবং আমার প্রতি উৎসর্গ করো, তোমাদের হাত থেকে কি তা আমার গ্রহণ করা উচিত?” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন।
14“অভিশপ্ত সেই প্রতারক, যার পালে উপযুক্ত পুরুষ পশু আছে এবং তা উৎসর্গ করার জন্য শপথ করে, কিন্তু পরে ত্রুটিপূর্ণ পশু ঈশ্বরের প্রতি বলিদান করে। কারণ আমি মহান রাজা,” সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “এবং জাতিগণ আমার নামে ভয় পাবে।