13সরুব্বাবিলের পুত্র অবীহূদ, অবীহূদের পুত্র ইলিয়াকীম, ইলিয়াকীমের পুত্র আসোর।
14আসোরের পুত্র সাদোক, সাদোকের পুত্র আখীম, আখীমের পুত্র ইলিহূদ।
15ইলিহূদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকোব,
16যাকোবের পুত্র যোষেফ যিনি মরিয়মের স্বামী, এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে খ্রীষ্ট বলে।
17এভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট চোদ্দো পুরুষ; দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসন যাওয়া পর্যন্ত চোদ্দো পুরুষ এবং ব্যাবিলনে নির্বাসন থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দো পুরুষ।