7তার সব প্রতিমাগুলি টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে; তার সকল মন্দিরের উপহার আগুনে পোড়ানো হবে; আমি তার সমস্ত প্রতিমাগুলি ধ্বংস করব। কারণ বেশ্যাবৃত্তির মজুরির থেকে সে তার উপহার সঞ্চয় করেছে, বেশ্যাবৃত্তির মজুরির মতোই সেইগুলি ব্যবহার করা হবে।”
8এই কারণেই আমি কাঁদব আর বিলাপ করব; আমি উলঙ্গ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের মতো চিৎকার করব এবং প্যাঁচার মতো বিলাপ করব।
9কেননা শমরিয়ার ক্ষত আর ভালো হবে না; তা যিহূদার কাছে এসে গেছে। তা আমার লোকদের পর্যন্ত পৌঁছেছে, এমনকি জেরুশালেম পর্যন্ত।
10গাতে এই কথা জানিও না, একটুও কান্নাকাটি করো না। বেথ-লি-অফ্রাতে ধুলোয় গড়াগড়ি দাও।
11হে শাফীরের বাসকারী লোকেরা, তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বেথ-এৎসল শোক করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।