মীখা 1

গাতে এই কথা জানিও না, একটুও কান্নাকাটি করো না। বেথ-লি-অফ্রাতে ধুলোয় গড়াগড়ি দাও।

Micah 1:10 (UKJV) Declare all of you it not at Gath, weep all of you not at all: in the house of Aphrah roll yourself in the dust.

8এই কারণেই আমি কাঁদব আর বিলাপ করব; আমি উলঙ্গ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের মতো চিৎকার করব এবং প্যাঁচার মতো বিলাপ করব।

9কেননা শমরিয়ার ক্ষত আর ভালো হবে না; তা যিহূদার কাছে এসে গেছে। তা আমার লোকদের পর্যন্ত পৌঁছেছে, এমনকি জেরুশালেম পর্যন্ত।

10গাতে এই কথা জানিও না, একটুও কান্নাকাটি করো না। বেথ-লি-অফ্রাতে ধুলোয় গড়াগড়ি দাও।

11হে শাফীরের বাসকারী লোকেরা, তোমরা উলঙ্গ ও লজ্জিত হয়ে চলে যাও। যারা সাননে বাস করে তারা বের হয়ে আসতে পারবে না। বেথ-এৎসল শোক করছে; সে আর তোমাদের পক্ষে দাঁড়াবে না।

12যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে, রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ সদাপ্রভুর কাছে থেকে বিপদ এসে গেছে, এমনকি জেরুশালেমের দ্বার পর্যন্ত পৌঁছেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.