মীখা 2

সুতরাং, সদাপ্রভু বলেন, “আমি এইসব লোকের বিরুদ্ধে বিপর্যয় পরিকল্পনা করছি, যা থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারবে না। তোমরা আর অহংকারের সঙ্গে চলাফেরা করবে না, কারণ সেই সময়টা হবে চরম দুর্দশার।

Micah 2:3 (UKJV) Therefore thus says the LORD; Behold, against this family do I devise an evil, from which all of you shall not remove your necks; neither shall all of you go haughtily: for this time is evil.

1ধিক্ তাদের যারা অন্যায় পরিকল্পনা করে, যারা নিজেদের বিছানায় মন্দের চক্রান্ত করে! প্রত্যুষেই তারা সেইসব কাজ করে কারণ এই সকল করার জন্য ক্ষমতা তাদের কাছে আছে।

2তারা ক্ষেত্রের প্রতি লোভ করে তা কেড়ে নেয়, তারা বাড়ির প্রতি লোভ করে তা অধিকার করে। তারা মানুষকে প্রতারণা করে তাদের ঘরবাড়ি নেয়, তাদের উত্তরাধিকার চুরি করে।

3সুতরাং, সদাপ্রভু বলেন, “আমি এইসব লোকের বিরুদ্ধে বিপর্যয় পরিকল্পনা করছি, যা থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারবে না। তোমরা আর অহংকারের সঙ্গে চলাফেরা করবে না, কারণ সেই সময়টা হবে চরম দুর্দশার।

4সেই সময়ে লোকেরা তোমাদের উপহাস করবে; তারা তোমাদের ব্যঙ্গ করে এই দুঃখের গান গাইবে; ‘আমরা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত; আমাদের লোকেদের অধিকার ভাগ করা হয়েছে। তিনি তা আমার কাছ থেকে নিয়েছেন! তিনি আমাদের জমির বিশ্বাসঘাতকদের দিয়ে দিয়েছেন।’ ”

5সেইজন্য গুটিকাপাত করে ভাগ করার জন্য তোমরা কেউ সদাপ্রভুর লোকেদের সঙ্গে থাকবে না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.