5সেইজন্য গুটিকাপাত করে ভাগ করার জন্য তোমরা কেউ সদাপ্রভুর লোকেদের সঙ্গে থাকবে না।
6তাদের ভাববাদীরা বলে “ভাববাণী বোলো না। এইসব বিষয়ে ভাববাণী বোলো না; আমদের উপরে অসম্মান আসবে না।”
7হে যাকোবের বংশ, এই কথা কি বলা হবে, “সদাপ্রভু কি অসহিষ্ণু হয়েছেন? তিনি কি এমন কাজ করেন?” “আমার বাক্য কি তাদের মঙ্গল করে না যারা ন্যায়পথে চলে?
8সম্প্রতি আমার লোকেরা জেগে উঠেছে যেন তারা শত্রু। যুদ্ধ থেকে ফিরে আসা লোকদের মতো যারা নিশ্চিন্তে পথ চলছে তাদের গা থেকে কাপড় খুলে নিচ্ছ।
9আমার লোকদের স্ত্রীদের তোমরা তাড়িয়ে দিচ্ছ তাদের সুখের ঘর থেকে। তাদের সন্তানদের কাছ থেকে আমার আশীর্বাদ চিরদিনের জন্য কেড়ে নিয়ে নিচ্ছ।