মীখা 3

তোমরা যারা সঠিক কাজ ঘৃণা করো এবং দুষ্কার্যকে পছন্দ করো; যারা আমার নিজ প্রজাদের গায়ের চামড়া এবং তাদের হাড় থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছ;

Micah 3:2 (UKJV) Who hate the good, and love the evil; who pluck off their skin from off them, and their flesh from off their bones;

1তখন আমি বললাম, “হে যাকোবের নেতারা, ইস্রায়েলের শাসকেরা শোনো। তোমাদের কি ন্যায়বিচার সমন্ধে জানা উচিত নয়,

2তোমরা যারা সঠিক কাজ ঘৃণা করো এবং দুষ্কার্যকে পছন্দ করো; যারা আমার নিজ প্রজাদের গায়ের চামড়া এবং তাদের হাড় থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছ;

3যারা আমার প্রজার মাংস খাচ্ছে, গায়ের চামড়া তুলে নিয়ে হাড়গুলি টুকরো টুকরো করছে যারা সেগুলি কড়াইয়ের জন্য মাংসের মতো টুকরো টুকরো করছে, যেন পাত্রের মধ্যে মাংস?”

4তখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি উত্তর দেবেন না। সেই সময় তিনি তাঁর মুখ তাদের থেকে ফিরিয়ে রাখবেন কেননা তারা মন্দ কাজ করেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.