1ওহে সৈন্যদলের নগর, এখন তোমার সৈন্যদল নিয়ে যাও, কারণ আমাদের বিরুদ্ধে অবরোধ হচ্ছে। ইস্রায়েলের শাসনকর্তার গালে লাঠি দিয়ে আঘাত করবে।
2“কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা, যদিও তুমি যিহূদার শাসকদের মধ্যে ছোটো, তোমার মধ্যে দিয়ে আমার জন্যে ইস্রায়েলের এক শাসক বেরিয়ে আসবে, যাঁর শুরু প্রাচীনকাল থেকে অনাদিকাল থেকে।”
3সুতরাং ইস্রায়েল পরিত্যক্ত হবে যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে, এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে ইস্রায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য।
4তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, রাখালের মতো তাঁর লোকদের চালাবেন। এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।