2“কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা, যদিও তুমি যিহূদার শাসকদের মধ্যে ছোটো, তোমার মধ্যে দিয়ে আমার জন্যে ইস্রায়েলের এক শাসক বেরিয়ে আসবে, যাঁর শুরু প্রাচীনকাল থেকে অনাদিকাল থেকে।”
3সুতরাং ইস্রায়েল পরিত্যক্ত হবে যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে, এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে ইস্রায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য।
4তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে, রাখালের মতো তাঁর লোকদের চালাবেন। এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।
5আর তিনি আমাদের পক্ষে শান্তি হবেন যখন আসিরীয়রা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দুর্গগুলি পদদলিত করবে তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক, এমনকি আটজন দলপতি নিযুক্ত করব।
6সেই সময় তারা আসিরিয়ার দেশ তরোয়াল দ্বারা, নিম্রোদের দেশকে খোলা তরোয়াল দ্বারা শাসন করবে। তারা যখন আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দেশের সীমানার মধ্যে দিয়ে যাবে তিনি আমাদের আসিরীয়দের হাত থেকে রক্ষা করবেন।