মীখা 6

তোমাদের ধনী লোকেরা অত্যাচারী; তোমাদের অধিবাসীরা মিথ্যাবাদী এবং তাদের জিভ ছলনার কথা বলে।

Micah 6:12 (UKJV) For the rich men thereof are full of violence, and the inhabitants thereof have spoken lies, and their tongue is deceitful in their mouth.

10হে দুষ্ট ঘর, আমি কি ভুলে যাব অসৎ উপায়ে পাওয়া তোমার ধনসম্পদ এবং কম মাপের ঐফা, যা অভিশপ্ত?

11আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাঁড়িপাল্লা এবং থলিতে কম ওজনের বাটখারা আছে?

12তোমাদের ধনী লোকেরা অত্যাচারী; তোমাদের অধিবাসীরা মিথ্যাবাদী এবং তাদের জিভ ছলনার কথা বলে।

13সুতরাং, আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব ও তোমাদের ধ্বংস করব।

14তোমরা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তোমাদের পেট তখনও খালি থাকবে। তোমরা সঞ্চয় করার চেষ্টা করবে কিন্তু হবে না, কারণ তোমরা যা কিছু রক্ষা করবে তা আমি তরোয়ালকে দেব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.